আমাদের গল্প
মহাজনের দাম থেকে ন্যায্য দামে
- ০১
ন্যায্য দাম
দাম ঠিক করেন কারিগর নিজে। প্রতিটা বিক্রির ৪০% সরাসরি তাঁদের বিকাশে যায়, পণ্য পাঠানোর দিনই।
- ০২
নাম সহ পণ্য
প্রতিটা প্যাকেটে থাকে হাতে লেখা কার্ড: কে বানিয়েছেন, কোন গ্রামে, কত দিনে।
- ০৩
ধীর ফ্যাশন
আমরা স্টক জমিয়ে রাখি না। বেশিরভাগ পণ্য অল্প সংখ্যায় আসে, শেষ হলে আবার তাঁতে ওঠে।
কারিগরদের সাথে পরিচয়
আমেনা খাতুন
জামদানি · রূপগঞ্জ, নারায়ণগঞ্জ · ৪৬ বছর ধরে
মা শিখিয়েছিলেন, মা শিখেছিলেন নানির কাছে। আমার তাঁতে যে শাড়ি বোনা হয়, তাতে তিন প্রজন্মের গল্প থাকে।
আব্দুল করিম
জামদানি তাঁতি · রূপগঞ্জ, নারায়ণগঞ্জ · ৩১ বছর ধরে
নকশা কাগজে থাকে না, মাথায় থাকে। একটা ভুল সুতা মানে আবার শুরু থেকে।
রোকেয়া বেগম
চরকায় খাদি · চান্দিনা, কুমিল্লা · ২২ বছর ধরে
চরকার শব্দে আমার সকাল শুরু হয়। এই সুতা দিয়েই আপনার পাঞ্জাবি।
নিখিল পাল
পোড়ামাটি · কাগজীপাড়া, ধামরাই · ৩৮ বছর ধরে
মাটি কথা বলে, শুধু ধৈর্য ধরে শুনতে হয়।
সাতটি গ্রাম, একটা ঘর
- রূপগঞ্জ ও সোনারগাঁওজামদানি · ১২ পরিবার
- পাথরাইল, টাঙ্গাইলতাঁতের শাড়ি · ৮ পরিবার
- সপুরা, রাজশাহীরেশম · ৪ পরিবার
- ঝিকরগাছা, যশোরনকশিকাঁথা · ৯ পরিবার
- চান্দিনা, কুমিল্লাখাদি · ৫ পরিবার
- বালাগঞ্জ, সিলেটশীতলপাটি · ৩ পরিবার
- কাগজীপাড়া, ধামরাইপোড়ামাটি · ১ পরিবার
প্রতিটা সুতোয় দোয়া রইল ♡
কেনাকাটা শুরু করুন